শিখি, জানি এবং গড়ি!

জ্ঞান এখন একটি অভিজ্ঞতা!

ই-নলেজ একটি লার্নিং ইকো সিস্টেম। অর্থাৎ সুশৃঙ্খল পদ্ধতিতে শেখার পরিবেশ সৃষ্টি করা, যেন মানুষের বুদ্ধিমত্তার বিকাশ ও ইতিবাচক প্রভাব তৈরি হয়। এখানে শেখা থেকে সৃষ্টি, আর সৃষ্টি থেকে স্বীকৃতির যাত্রা তৈরি হয়।

প্রশ্ন করো। চিন্তা করো। এক্সপ্লোর করো।

এক প্ল্যাটফর্মে শেখা, ভাবা আর খুঁজে পাওয়ার পূর্ণ সমন্বয়!

ই-নলেজ কুয়েরিই-নলেজ আইডিয়াই-নলেজ এক্সপ্লোর

Learn, Grow and Transform!শিখি, জানি, গড়ি

১,০০,০০০+নিবন্ধিত সদস্য
৪০,০০০+লেসন ও কনটেন্ট
২০১৯থেকে পথচলা

এক নজরে

কীপ্রশ্ন, লেখা ও খোঁজার এক ইকোসিস্টেম
কার জন্যসব শিক্ষার্থী
ভাষাবাংলা ও ইংরেজি
খরচবিনামূল্যে, একটাই লগইন

০১ · কেন দরকার

মেধা সবখানে আছে। সুযোগ নেই।

বাংলাদেশের গ্রামে-গঞ্জে অসংখ্য কৌতূহলী মন আছে। দূরত্ব, ভাষা আর “আমার কথা কেউ শুনবে না” এই অনুভূতি তাদের থামিয়ে দেয়। সমস্যাটা শুধু শিক্ষার সুযোগের নয়। এটি সম্মান, স্বীকৃতি আর স্বপ্ন দেখার স্বাধীনতারও।

ই-নলেজ শিক্ষার্থীকে কনটেন্টের নীরব ভোক্তা হিসেবে দেখে না। সে চিন্তক, নির্মাতা এবং অবদানকারী। শিক্ষা এখানে মুখস্থ থেকে অর্থপূর্ণ সৃষ্টির দিকে যায়।

০২ · সমাধান

তিনটি প্রবেশপথ, একটি ইকোসিস্টেম

আমাদের মনের নানা কৌতূহলী প্রশ্নের সেরা উত্তর আসতে পারে জ্ঞানী লেখকদের কাছ থেকেই। তাই প্রশ্ন, ব্যাখ্যা আর লেখা এখানে একই সুতোয় বাঁধা। একটাই লগইনে হাতের মুঠোয় পুরো ই-নলেজ দুনিয়া।

০১

ই-নলেজ কুয়েরি

যেখানে প্রতিটি কৌতূহল একটি কমিউনিটিতে পরিণত হয়! তুমি একা জানো না, অন্য কেউ জানে। আর তুমি চাইলে অন্যরাও জানবে। প্রশ্ন করলেই শুধু উত্তর নয়, শুরু হয় আলোচনা, সহযোগিতা আর শিখনের যাত্রা। প্রশ্ন করো, উত্তর দাও, অন্যের সমস্যার সমাধান করো, নিজের জ্ঞানকে শাণিত করো। AI-র শর্টকাট নয়, নিজের চিন্তায়।

ঘুরে আসি
০২

ই-নলেজ আইডিয়া

তুমি শুধু লেখো না, তুমি ভবিষ্যতের চিন্তা সৃষ্টি করো! যেকোনো আইডিয়া, অভিজ্ঞতা কিংবা বিশ্লেষণ তোমার শব্দে রূপ নিক যুক্তিতে ও তথ্যের গভীরতায়। ব্লগ লেখো, টপিক তৈরি করো, কমিউনিটির মতামত নাও, জ্ঞানকে ছড়িয়ে দাও।

ঘুরে আসি
০৩

ই-নলেজ এক্সপ্লোর

তথ্য খোঁজো না, এক্সপ্লোর করো। জ্ঞানের গভীরতাকে সেকেন্ডে স্পর্শ করার একটি জ্ঞান-ইঞ্জিন, যা শুধু উত্তর দেয় না, পথ দেখায়। স্মার্ট সার্চ, ফিল্টার, প্রেক্ষাপট অনুযায়ী সাজানো ফলাফল, আর পুরো ই-নলেজ জগৎ একসঙ্গে ঘুরে দেখার অভিজ্ঞতা।

ঘুরে আসি
Empowering NOvel LEarners with Joy = ENOLEJ
স্লোগান: “Learn, Grow and Transform”। নামের মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য। আমরা বদলে দেবো পুরো দুনিয়াকে!

০৩ · কীভাবে কাজ করে

একটি যাত্রা, আটটি ধাপ

ই-নলেজ শেখাকে সৃষ্টির সঙ্গে, আর সৃষ্টিকে পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী অবদানের সঙ্গে যুক্ত করে।

  1. শিখিলেসন ও কনটেন্ট থেকে শুরু
  2. প্রশ্ন করিকুয়েরিতে প্রশ্ন ও আলোচনা
  3. বুঝিভিডেক্সের সহজ ব্যাখ্যা
  4. সৃষ্টি করিআইডিয়ায় লেখা ও সিরিজ
  5. স্বত্ব প্রতিষ্ঠা করিVerified eID ও লেখক আইডি
  6. স্বীকৃতি পাইব্যাজ, র‍্যাংক, সেরা ৩ লেখক, লেখা যখন কণ্ঠে
  7. ছড়িয়ে দিইপাঠক ও নতুন শ্রোতার কাছে
  8. বদলাইনিজেকে, সমাজকে

০৪ · প্রমাণ: HundrED শর্টলিস্টেড

বিশ্বমঞ্চে স্বীকৃতি

HundrED ই-নলেজকে শিক্ষা উদ্ভাবনের একটি গ্লোবাল সংগ্রহের জন্য শর্টলিস্ট করেছে। ই-নলেজ বিনামূল্যে, সবার জন্য, এবং শিক্ষাকে সবার কাছে সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কি বলছেন তারা?

“Enolej is a very unique and popular question answer website in Bangla. The interesting features of the site made sharing thoughts on a topic easier. Kudos to the developers!!”

Md Adil Hossain, Developer, ACS Group

০৫ · কাছ থেকে দেখো: ই-নলেজ আইডিয়া

লেখকের স্থায়ী ডিজিটাল ঠিকানা

আমরা বিশ্বাস করি, একটি লেখা বদলে দিতে পারে একটি মন, আর একদিন সেই মন বদলে দিতে পারে পুরো দুনিয়াকে। কিন্তু লেখা চুরি বা কপি হলে লেখক শুধু পরিচয় হারান না, উদ্যমও ক্ষয় হয়। তাই আমরা তৈরি করেছি ‘কেন্দ্রীয় লেখক ইকো সিস্টেম’, যেখানে কেউ লেখা কপি করলেও পাঠক মুহূর্তেই মূল লেখককে শনাক্ত করে সংযোগ গড়তে পারেন। এভাবেই গড়ে ওঠে লেখক-পাঠকের উদ্যমী কমিউনিটি।

ফেসবুক প্রোফাইল, গ্রুপ, পেজ, ব্লগ: লেখা ছড়িয়ে যায়, পুরোনো লেখা হারিয়ে যায়। আইডিয়া সব লেখাকে এক ঠিকানায় গুছিয়ে রাখে।

  • সিরিজ আকারে সাজানো লেখা
  • ব্যক্তিগত খসড়া ও নোট
  • পয়েন্ট, ব্যাজ ও র‍্যাংকসহ জীবন্ত লেখক প্রোফাইল
  • এক ক্লিকে ই-বুকের খসড়া
  • পাঠকের সঙ্গে সরাসরি যোগাযোগ
  • বায়ো ও সিভিতে ব্যবহারযোগ্য লেখক আইডি
  • মাসের সেরা ৩ লেখকের স্বীকৃতি
লেখক হিসেবে নিবন্ধন করো

Verified eID: নিজে দেখো

প্রতিটি লেখা একটি eID পায়। অন্য কোথাও শেয়ার করলে eID যুক্ত করো। কপি করা লেখা eID স্ক্যানারে দিলে মূল লেখককে খুঁজে পাওয়া যায়।

মূল লেখক: উদাহরণ লেখক
eID ১২৩ · লেখক প্রোফাইল দেখো idea.enolej.com
এটি ব্যাখ্যামূলক ডেমো। আসল স্ক্যানারের জন্য idea.enolej.com/scan। eID লেখক ও লেখার সম্পর্ক শনাক্ত করতে সাহায্য করে, এটি আইনি কপিরাইট নিশ্চয়তা নয়।

লেখা যখন কণ্ঠে

Lekha Jokhon Konthe | Writing Comes Alive

নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, কিন্তু দীর্ঘ লেখার সঙ্গে দূরত্ব বাড়ছে। আগ্রহ কমছে লেখালেখির প্রতি। AI-এর শর্টকাট সৃজনশীলতা ও চিন্তাশীলতা থেকে তাদের দূরে সরিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। তবু গল্প, অনুভূতি আর ভালো কথার প্রতি আগ্রহ কমেনি। তাই লেখাকে পড়ার পাশাপাশি শোনারও সুযোগ।

ই-নলেজ আইডিয়ায় প্রকাশিত মানসম্মত লেখা বাছাই করে ই-নলেজ টিম। লেখকের মূল লেখা ও ভাষা অক্ষুণ্ণ রেখে তৈরি হয় ভয়েসওভার ভিডিও। সব লেখা নির্বাচিত হয় না, তাই নির্বাচিত হওয়া লেখকের জন্য একটি অর্জন।

প্রতি শনি, সোম ও বুধবার, বিকেল ৪টা (বাংলাদেশ সময়)

০৬ · কারা গড়ছেন

যারা ভবিষ্যত গড়বে, তারা এখান থেকেই শুরু করে!

১২বছর বয়সে শুরু হয়েছিল ই-নলেজ

বয়স কোনো বাধা নয়

এই যাত্রার সূচনা করেছেন ফাউন্ডার মো. আশরাফ উদ্দিন খান। মাত্র ১২ বছর বয়সেই ই-নলেজ প্রতিষ্ঠা করে তিনি প্রমাণ করেছেন, বয়স কোনো বাধা নয়। নিজের শক্তি, উদ্যম এবং আত্মবিশ্বাস দিয়ে পৃথিবীকে কিছু ভালো উপহার দেওয়ার জন্য আমরা সবাই সক্ষম।

একজন শিক্ষার্থী-নেতা ও উদ্ভাবক, যিনি দূরত্ব, সুযোগ ও ভাষার অদৃশ্য দেয়াল ভাঙতে একটি প্ল্যাটফর্মের স্বপ্ন দেখেছিলেন।

তাঁর লক্ষ্য শুধু কনটেন্ট পৌঁছানো ছিল না। লক্ষ্য ছিল এমন একটি জায়গা, যেখানে প্রতিটি শিক্ষার্থী মুক্তভাবে প্রশ্ন করতে, গভীরভাবে ভাবতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা বলতে পারে।

  1. ২০১৯একটি শিক্ষার্থীর হাতে ই-নলেজের শুরু
  2. প্রশ্নই-নলেজ কুয়েরি: প্রশ্ন থেকে আলোচনা
  3. ব্যাখ্যাই-নলেজ ভিডেক্স: জটিল বিষয় সহজ ভিডিওতে
  4. লেখাই-নলেজ আইডিয়া ও Verified eID: লেখকের স্থায়ী ঠিকানা
  5. কণ্ঠলেখা যখন কণ্ঠে: নির্বাচিত লেখার স্বীকৃতি
  6. বিশ্বমঞ্চHundrED শর্টলিস্ট
  7. ১,০০,০০০+সদস্যের কমিউনিটি
  8. আগামীআমরা বদলে দেবো পুরো দুনিয়াকে!

যাদের পরিশ্রমে এগিয়ে যাচ্ছে ই-নলেজ পরিবার

আমাদের একাংশ

  • Jaminul RejaSenior Moderator, Enolej Queryপ্রোফাইল
  • Md Nayeem SheikhTeam Enolej
  • Al Mamun RejaTeam Enolej
  • Sadia TasnimTeam Enolej
  • Mehedi HasanTeam Enolej

ই-নলেজ হলো এক অনন্য জ্ঞানিক গ্রহ, যেখানে শেখা হয় কেবল বই থেকে নয়, মানুষের কাছ থেকে; খোঁজা হয় শুধু তথ্য নয়, দৃষ্টিভঙ্গি; এবং গড়ে তোলা হয় একটি ভবিষ্যত, যেখানে কৃত্রিম নয়, বুদ্ধিমত্তা আসল শক্তি।

এটি এমন এক অভিযাত্রা, যেখানে তোমার কৌতূহলকে পেছনে ফেলে আসতে হবে না। বরং সেটাই হবে তোমার গতির উৎস। যেখানে প্রতিটি ক্লিক, প্রতিটি লাইন, প্রতিটি প্রশ্ন একধাপ এগিয়ে নিয়ে যাবে তোমাকে সেই জগতের দিকে, যেটা এখনো তৈরি হয়নি, কিন্তু ই-নলেজ সেটাই গড়ছে। এ যেন এক অন্য দুনিয়ার স্বপ্ন!

০৭ · কোথায় শুরু করবে

একটি একাউন্ট, অসীম সম্ভাবনা।

ই-নলেজ একটা জায়গা, যেখানে জানার শুরু হয় কৌতূহল থেকে, আর পৌঁছায় ভবিষ্যতের গন্তব্যে।

  • শেখো নিজের মতো করে
  • প্রশ্ন করো যখন খুশি
  • চিন্তা ভাগ করো বিশ্বজুড়ে
  • দ্রুত খুঁজে পাও প্রয়োজনীয় জ্ঞান
  • কমিউনিটির সঙ্গে বাড়াও সংযোগ
  • একটাই লগইন, পুরো ই-নলেজ দুনিয়া
যুক্ত হও