person
!
প্রোফাইল আপডেট

ডোমেইন কি?

16 সেপ্টেম্বর 2019 "ডোমেইন" বিভাগে জিজ্ঞাসা করেছেন (বিশারদ) (4,107 পয়েন্ট) 594 বার প্রদর্শিত

লিংক কপি হয়েছে!

2 উত্তর

4 পছন্দ 0 অপছন্দ

ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেইন কিনতে হবে। আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে এর ঠিকানা জানতে হবে । 


ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন নেম । এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে । 
বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে । 

যেমন দরুন প্রত্যেক মানুষের একটি নাম আছে । এই নামেই তার পরিচয় বহন করে থাকে । ডোমেইন নেম অনেকটা মানুষের নামের মতই । ডোমেইন নেম এবং মানুষের নামের মদ্ধে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক মানুষের থাকে । কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, ঠিক মোবাইল নাম্বারটাকে উধাহরন হিসেবে দেখতে পারেন, যেমন আপনার ফোন নাম্বারের সাথে আর কারো নাম্বারের হুবাহু মিল নেই । 
ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইট এর ঠিকানা । যার মাধ্যমে, ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে । 

যেমন উদাহরন হিসেবে দেখতে পারেন www.enolez.com একটি ডোমেইন নেম । আবার ডোমেইন নেম এর পরিবর্তে আইপি এড্রেস ব্যবহার করেও আপনার ওয়েব সাইটে প্রেবেশ করতে পারবে বা যে কোন ওয়েব সাইট ভিজিট করা যায় । আইপি এড্রেস সাধারণত সংখ্যায় থাকে । 
যেমন; 10.196.001.002 একটি আইপি এড্রেস । একটি ওয়েবসাইট এ বেশ কিছু অংশ থাকে । 

যেমন; 
https://www.enolez.com একটি ডোমেইন নেম । 
এখানে, “https://” অংশটুকু হচ্ছে প্রোটোকল, “www.” হচ্ছে Hostname, “enolez” হচ্ছে প্রতিষ্ঠানের নাম/ডোমেইন নেম/2nd Level Domain এবং “.com” অংশটুকু হচ্ছে ডোমেইন এক্সটেনশন । অর্থাৎ একটি সাইটের গঠনঃ প্রোটোকল//:ওয়েব.ডোমেইন নেম.ডোমেইন এক্সটেনশন । একটি ওয়েবসাইট তৈরির প্রথমেই যা আলোচনায় আসে তা হচ্ছে এই ডোমেইন কি হবে। 

 ডোমেইন কি তা সম্পর্কে আরো একটু জেনে নেয়া যাকঃ
 একটি ওয়েবসাইট এর সকল ফাইল একটি সার্ভার (কম্পিউটার) এ থাকে। প্রত্যেক সার্ভার এর একটি নির্দিষ্ট IP Address (Internet Protocol Address) থাকে। যার মাধ্যমে ঐ সার্ভারকে ইন্টারনেট এ খুঁজে পাওয়া যায়।
 যেমন আমাদের ওয়েবসাইট এর সার্ভার এর IP Address হতে পারেঃ 170.198.168.212 কিন্তু এভাবে তো আর সব ওয়েবসাইট এর IP Address মনে রাখা সম্ভব না। এই সমস্যা দূর করে দেয় Domain । একটা Domain এর জন্য IP Address সেট করা থাকে। ফলে সেই Domain লোড করলে ঐ ওয়েবসাইট লোড হয়। enolez.com এটা হচ্ছে আমাদের সাইট এর Domain । এটা লোড করলেই আমাদের ওয়েবসাইট লোড হবে। প্রত্যেকটি Domain প্রধানত ২টি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে Domain Name এবং আরেকটি Domain Suffix । enolez.com এই ডোমেইন এর enolez হচ্ছে Domain Name এবং .com হচ্ছে Domain Suffix । 

 Domain Name এ সর্বনিম্ন ৩ টি অক্ষর থাকতে হবে আর সর্বোচ্চ ৬৩ টি অক্ষর থাকতে পারবে। শুধু ইংরেজি অক্ষর, ০-৯ পর্যন্ত সংখ্যা আর “-” (Hyphen) Domain Name এর ভিতর ব্যাবহার করা যাবে। 


একটি টপ লেভেল ডোমেইনের দাম ১বছরের জন্য 700-1000 টাকা পর্যন্ত হতে পারে।

written by ashraf__


27 সেপ্টেম্বর 2019 উত্তর প্রদান করেছেন (বিশারদ) (3,545 পয়েন্ট)
অসাধারণ উত্তর।।
19 নভেম্বর 2019 মন্তব্য করা হয়েছে করেছেন (পন্ডিত) (12,493 পয়েন্ট)
2 পছন্দ 1 টি অপছন্দ

ডোমেইন (Domain) একটি ইংরেজি শব্দ  এর বাংলা অর্থ হলো স্থান বা ঠিকানা যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয়ে থাকে। মূলত, ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়।

27 সেপ্টেম্বর 2019 উত্তর প্রদান করেছেন (বিশারদ) (2,135 পয়েন্ট)
29 জুলাই 2020 পূনঃপ্রদর্শিত করেছেন

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

1 উত্তর
25 মার্চ 2020 "ডোমেইন" বিভাগে জিজ্ঞাসা করেছেন shakib khan (অতিথি) (6 পয়েন্ট)
1 উত্তর
07 ডিসেম্বর 2019 "ডোমেইন" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
18 নভেম্বর 2019 "ডোমেইন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Mostafa Sk (গুণী) (179 পয়েন্ট)

18,654 টি প্রশ্ন

19,525 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,473 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...