person
!
প্রোফাইল আপডেট

কি/কী এর ব্যবহার সম্পর্কে জানতে চাই?

28 সেপ্টেম্বর 2019 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন (বিশারদ) (3,545 পয়েন্ট)
28 সেপ্টেম্বর 2019 পূনঃরায় খোলা করেছেন
440 বার প্রদর্শিত

লিংক কপি হয়েছে!

1 উত্তর

4 পছন্দ 0 অপছন্দ

যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায়, সেসব প্রশ্নে 'কি' ব্যবহৃত হবে; আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায় না, সেসব ক্ষেত্রে 'কী' ব্যবহৃত হবে। যেমন :

  • ক. i) তুমি কি খাবে? তুমি না খেলে খাবারটা ভিখিরিকে দিয়ে দেবো।
  •     ii) তুমি কী খাবে— ভাত না রুটি?
  • খ. i) তোমার নাম কী— রনি না জনি ?
  •     ii) তোমার বাবার নাম কি জহির?
  • গ. i) তুমি কী চাও— শার্ট না পাঞ্জাবি?
  •    ii) তুমি কি চাও আমি তোমাকে পাঞ্জাবি কিনে দেই?
  • ঘ. i) কিছু ফেলে গেলেন কি?
  •    ii) কী ফেলে গেলেন?
  • ঙ. i) দ্রব্যমূল্য যে বাড়ল, এর কি কোনো যৌক্তিক কারণ আছে?
  •    ii) কী কারণে দ্রব্যমূল্য বাড়ল?
  • চ. i) তুমি কি গান গাও? না নাচো?
  •    ii) তুমি কী গান গাও— আধুনিক গান না ব্যান্ডের গান?

এখানে ক থেকে চ পর্যন্ত যে ছয় সেট উদাহরণ দেখলাম; সেখানে i-চিহ্নিত প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায় বলে সেগুলোতে 'কি' বসেছে, আর ii-চিহ্নিত প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায় না বলে সেগুলোতে 'কী' বসেছে।

বিবিধ উদাহরণ : 

কি:

  •       i) তুমি কি কেবলই ছবি 
  •       ii) তুমি কি সেই আগের মতোই আছো?
  •      iii) সখী, ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়?
  •      iv) আমার ছোট তরি; বলো, যাবে কি?
  •       v) আমি যা দেখি, তুমি কি তা দ্যাখো? 

কী:

  •       i) কী করি আজ ভেবে না পাই!
  •       ii) পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!
  •      iii) কী গান শোনাব, ওগো বন্ধু?
  •      iv) কী এমন দুঃখ তোমার?
  •       v) তোমাকে দেয়ার মতো কীই বা আছে আমার!

বিস্ময়সূচক বাক্যে বিশেষণ কিংবা ক্রিয়াবিশেষণ হিশেবে ব্যবহৃত হলে 'কী' লিখতে হবে। যেমন :

i) সে কী, দাদা! অর্ধেকটা ডিমের পুরোটাই খেয়ে ফেললেন!

ii) আহা! কী যে ভালো লাগল!

iii) সময় কী দ্রুতই না কেটে যায়!

iv) মুস্তাফিজ রোহিতকে কী নাকানিচুবানিটাই না খাওয়াল!

v) এ কী! হচ্ছেটা কী!

vi) কী ঘুমটাই না ঘুমালাম! কী শান্তি!


তবে বাক্যে অব্যয় পদ হিশেবে ব্যবহৃত হলে 'কি' লিখতে হবে। যেমন :

i) কি ব্যাটিং, কি বোলিং— সাকিব দুটোতেই বিশ্বসেরা।

ii) কি গণিত, কি ইংরেজি— দুটোতেই সে সমান পারদর্শী।

iii) দিন কি রাতে, সাঁঝ-প্রভাতে; তোমারই আছি এই তো।

এমনকি, নাকি, কিসে, বৈকি ইত্যাদি শব্দে ক-এ ই-কার বসবে।

এখন থেকে আমরা কি আর কী-এর সঠিক প্রয়োগ করব এবং ভাষার শুদ্ধতা বজায় রাখব।

28 সেপ্টেম্বর 2019 উত্তর প্রদান করেছেন (বিশারদ) (3,545 পয়েন্ট)

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

1 উত্তর
04 জানুয়ারি 2020 "তথ্য-প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন মুঈনুল ইসলাম তলহা (গুণী) (456 পয়েন্ট)
1 উত্তর
13 এপ্রিল 2025 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Gushk (নবীন) (51 পয়েন্ট)
0 টি উত্তর
09 সেপ্টেম্বর 2022 "আন্তর্জাতিক" বিভাগে জিজ্ঞাসা করেছেন MdAUKhan (বিশারদ) (3,545 পয়েন্ট)
2 টি উত্তর
1 উত্তর
02 ফেব্রুয়ারি 2022 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rubana Haque (অতিথি) (6 পয়েন্ট)

18,654 টি প্রশ্ন

19,525 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,474 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...