সত্যিই বিষয়টা আপনার জন্য খুব বেদনাদায়ক । জানি না আমি আপনার জায়গায় থাকলে কি করতাম। তবে ই-নলেজ ত্যাগ করে চলে যাওয়াটা মনে হয় না খুব ভালো একটা সিদ্ধান্ত হবে। কারণ যে এই কাজটা করেছে সে অনেকটা ঈর্ষার বশে কাজটা করেছে। যে এই কাজটা করেছে সে শুধু আপনাকে অসম্মান করেছে তা নয় পুরো ই-নলেজকে অপমান করেছে। আপনি এই পদের যোগ্য বলেই আপনাকে এই পদ দেওয়া হয়েছে। তাছাড়া কাউকে বিশেষ পদ দেওয়া পুরোটাই প্রশাসকের বিষয়। প্রশাসক যা করেন তা মুলত ই-নলেজের ভালো এবং উন্নতির জন্যই করেন। আপনার দ্বারা ই-নলেজে উন্নতি হবে বলেই আপনাকে এই পদ দেওয়া হয়েছে।
তাছাড়া আমরা আপনাকে দীর্ঘদিন ধরেই চিনি। তাই নতুন করে বলার কিছু নাই।
আমরা জানি আপনি পড়ালেখায় ব্যস্ত থাকেন। তারপরও আপনি এখন ই-নলেজে যতটুকু সময় দেন সেটাতেই আমরা খুশি।
আমি আবারও একটা কথা বলতে চাই যে, কাউকে বিশেষ পদ দেওয়া নিতান্তই প্রশাসকের ব্যাপার । সাইটের ভালোর জন্য যা যা করা দরকার তা আমরা সর্বদাই করতে প্রস্তুত। তাই আপনার মধ্যে বিশেষ কিছু আছে বলেই আপনি কম কার্যক্রম করার পরও "সম্পাদক" হতে পেরেছেন। যে আপনার সাথে এমন করেছে তার মধ্যে এমন কোনো যোগ্যতা ছিল না যে যেটার কারনে সে বিশেষ কোনো পদ পাবে। তাই প্লিজ ই-নলেজ ছেড়ে যাবেন না।
আরেকটা কথা বলে যেতে চাই সেটা হলো আপনার এই বিশেষ পদ পাওয়াটা যদি ই-নলেজের অন্যান্য সদস্যরা মেনে নিতে পারে, তারা আপনাকে সাদরে গ্রহণ করতে পারে এবং আমার জানা মতে তারা সবাই আপনাকে ই-নলেজে পেয়ে বেশ খুশি, তাহলে আপনি কেন শুধু একজন সদস্যের কথায় ই-নলেজের এতো গুলো সদস্যকে যারা আপনাকে ই-নলেজে পেয়ে খুশি হয়েছে তাদের ছেড়ে কেন যাবেন? তাদের খুশির কি কোনো দাম নেই আপনার কাছে? নিশ্চয়ই আছে! তাহলে??
তাই প্লিজ বিষয়টি আরেকবার ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিবেন না। আপনি আপনার মতো করে কার্যক্রম করে যান প্লিজ। কে কি বললো সেটা আমরা দেখবো। ওই সদস্য এর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপু আমাদের ক্ষমা করে দেন। অন্যসব সদস্যদের কথা ভেবে দেখুন একবার প্লিজ।
যে আপনার সাথে এরকম করেছে আমরা তার বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছি।
প্লিজ আপু বিষয়টি আরেকবার ভেবে দেখবেন।