person
!
প্রোফাইল আপডেট

ইউনিক আইডি (Unique ID) কি এবং কেন?

27 মে 2021 "শিক্ষা প্রতিষ্ঠান" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
27 মে 2021 পূনঃতকমাযুক্ত করেছেন
12,952 বার প্রদর্শিত
বর্তমান ২০২১ আপডেট এ ছাত্রছাত্রীদের জন্য কি অনলাইন,  ইউনিক আইডি UID এসব কি শুনছি, বিস্তারিত এ ব্যাপারে কেউ বলবেন?বিস্তারিত জানতে চাই।

লিংক কপি হয়েছে!

ইউনিক কার্ড... আমার জন্ম নিবন্ধন অনলাইন টাইপিং ভেরিফাই। কিন্তু আমার স্যার বলছে বাংলাই লেখা জন্ম নিবন্ধনে হবে না ইংরেজি লাগবে। এখন কী আবার ইংরেজিতে করতে হবে?
29 মে 2021 মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (1,806 পয়েন্ট)
সব জায়গাতেই তো বাংলাতেই নিচ্ছে! আপনাদের ওখানে কিভাবে ইংরেজি চায়?
29 মে 2021 মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (4,107 পয়েন্ট)
আর তাছাড়া ইংরেজীতে চাইলে ইংরেজীতে দিবেন।সমস্যা কি।
29 মে 2021 মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (3,545 পয়েন্ট)
হয়তো স্যারের মাথাটা একটু বেশি ভাবে। তাহলে কী আবার একটা নতুন করা লাগবে? আর আরেকটা কথা আমার নিবন্ধন সব কিছু টাইপিং করা কিন্তু অনলাইনে পাচ্ছিনা তার মানে কী অনলাইনে ফেরিভাই করা হয়নি? আবার নতুন করা লাগবে?
30 মে 2021 মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (1,806 পয়েন্ট)
হুম ভাই!৷ আবার সব নতুন করে করে করতে হবে! প্রথমে আপ

আপনার বাংলা জন্ম-নিবন্ধবন টি অনলাইন করুন! তারপর সেটার তথ্যগুলো হুবহু নিয়ে একটি ইংরেজি জন্ম-নিবন্ধন তৈরি করুন! 

ব্যাস! 
30 মে 2021 মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (4,107 পয়েন্ট)

1 উত্তর

3 পছন্দ 0 অপছন্দ
ইউনিক আইডি কি এবং কেন?

⛔বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয়তা  সনদের  মতো  প্রত‍্যেক শিক্ষার্থীকে  একটি  ডিজিটাল কার্ড  ( প্লাস্টিকের এটি এম/ স্মার্ট কার্ডের মতো ) দেওয়ার  সিদ্ধান্ত  নিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষার্থীদের জন্য নতুন একটি সার্ভার/ওয়েভসাইট হতে প্রাপ্ত অটোমেটিক একটি নম্বর(একাধিক নম্বর সংবলিত) বা পরিচয় আইডি। যা শিক্ষার্থীদের সমগ্র শিক্ষা জীবনে জাতীয়ভাবে একটি পরিচয় বহন করবে। যাহা পরবর্তিতে ভোটার তালিকায় (যারা ভোটার হয়নি) এসকল তথ্য সংযোজিত হবে।

⛔ এটি আপাতত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের যষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

⛔ এই আই ডি কার্ড টিতে ডিজিটাল ভাবে শিক্ষার্থীর যাবতীয় তথ‍্য পাওয়া যাবে।এই আই ডি কার্ড টির নাম ইউনিক আই ডি বা (UID) এই আইডিতে প্রত‍্যেক শিক্ষার্থীর  জন‍্য  আলাদা  একটা  রোল  নম্বর থাকবে।  

এই রোল নম্বরটি সারাজীবন প্রত‍্যেক   ক্লাসে ব‍্যবহার  করতে  হবে এবং একই থাকবে ।  

এখন  থেকে ক্লাসে কোন রোল  এক,  দুই , তিন থাকবে না। 

এটা হবে বিশাল বড় একটা রোল নম্বর যেটা মোবাইল নম্বরের  মতো। 

⛔এই কাজ টি করার জন‍্য চার পৃষ্ঠার একটা  ফরম  পূরণ  করে  অতি দ্রুত স্কুলে জমা  দিতে হবে। 

প্রত্যকে প্রতিষ্ঠানে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। তাই, প্রয়োজনীয় কাগজ পত্র রেডি করে যত দ্রুত সম্ভব তথ্য ফরম নির্ভূলভাবে যাচাই করে জমা দিন।

⛔এখানে সমস্যা হতে পারে শুধু জন্মনিবন্ধন নিয়ে। 

কারণ, যাদের হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ আছে বা ডিজিটাল (অনলাইন ভেরিফাইড) করা নেই। সেটি গ্রহণযোগ্য হবে না। অবশ্যই ডিজিটাল জন্ম সনদ লাগবে অর্থাৎ, অনলাইনে সার্চ দিলে পাওয়া যায় এমন জন্মনিবন্ধন (কম্পিউটার টাইপিং) করা থাকতে হবে।যাদের জন্মনিবন্ধন অনলাইন করা নাই। তারা শীঘ্রই করে নিবেন । লক্ষণীয় যে, অনলাইন জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের হয়, অনেকের জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের ঠিকই, কিন্তু অনলাইনে নেই, এমনটি হলে হবে না।

আর একটা কথা রাখতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড  অবশ‍্যই  সাদা হতে হবে।

⛔প্রয়োজনীয় কাগজ পত্রঃ

শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের জন্য প্রোফাইল ও ডাটাবেজ করতে নিম্নের ডকুমেন্ট দ্রুতসময়ে সংগ্রহে রাখতে হবে।অবহেলা করলে সমস্যা হবে।

১.দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ এর ছবি সাদা ব্যাকগ্রাউন্ড দুই চোখ,দুই,কান দেখা যায় এমন স্পষ্ট ছবি।

২.শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদ (হাতে লেখা হবে না)অনলাইন লাগবে।

৩.পিতা-মাতার এন আইডি কার্ড অথবা জন্ম সনদ এর ফটোকপি। অপর পৃষ্ঠায় স্ব স্ব মোবাইল নম্বর লিখতে হবে।

৪.শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করে রিপোর্টে এর ফটোকপি (যদি থাকে)।

৫.পিতা মাতা মৃত হলে অভিভাবকের NID লাগবে। অপর পৃষ্ঠায় নাম মোবাইল নম্বর লিখে দিবেন।

⛔রক্তের গ্রুপ প্রমাণের জন‍্য মেডিকেল বা প‍্যাথলজি সার্টিফিকেট লাগবে (যদি না থেকে তবে প্রয়োজন নেই), তবে  ফরমে উল্লেখিত সকল তথ্য প্রদান করাই উত্তম।

♦ অনলাইনকৃত যাবতীয় তথ্যাবলী (যেমনঃ NID, জন্ম নিবন্ধন) ইত্যাদি ভেরিফাইড মানে যাচাই করে তথ্য আপলোড করা হবে। অতএব, এখানে ভূয়া কোন কাগজপত্রাদি প্রদর্শন করা যাবে না।
27 মে 2021 উত্তর প্রদান করেছেন (বিশারদ) (3,545 পয়েন্ট)
শুনলাম এটা বাতিল দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে।এটা কতটুকু সত্য?
27 মে 2021 মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (1,052 পয়েন্ট)
ভূল। এটা বাতিল করা হয় নি। বরং আপাতত এটা স্থগিত রাখা হয়েছে। বলা হয়েছে, এই মহামারিতে ইউনিক আইডির জন্য শিক্ষার্থীরা তাদের স্কুল কলেজে ভীড় করলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুকি আছে। তাই এটা স্থগিত করা হয়েছে। স্কুল কলেজ খুলার পর এই কার্যক্রম আবার শুরু হবে। ইউনিক আইডি প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আবশ্যক!
27 মে 2021 মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (4,107 পয়েন্ট)

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

1 উত্তর
12 জুন 2021 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন আদিব মাহমুদ (প্রতিভাবান) (7,793 পয়েন্ট)
1 উত্তর
06 অক্টোবর 2021 "শিক্ষা প্রতিষ্ঠান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abir Aryan (অতিথি) (6 পয়েন্ট)
1 উত্তর
0 টি উত্তর
01 ডিসেম্বর 2021 "মাধ্যমিক পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন PROSANTO GHOSH

18,653 টি প্রশ্ন

19,566 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,477 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...