ই-নলেজে এখন আর কোনো সাধারণ সদস্য উত্তরে নিম্নভোট প্রদান করতে পারবে না। সাম্প্রতিক সময়ে ই-নলেজে নিম্নভোট প্রদান করা নিয়ে বেশ কয়েকটি অভিযোগ এসেছে। তাই এর সমাধান হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে এখন শুধু বিশেষ সদস্যরাই উত্তরে নিম্নভোট প্রদান করতে পারবেন। কেউ যদি কোনো বিভাগ ভিত্তিক বিশেষজ্ঞ থাকে তাহলে সে সেই বিভাগের উত্তরে নিম্নভোট প্রদান করার ক্ষমতা রাখবেন।
এর পরেও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে প্রশাসকগণের সাথে যোগাযোগ করতে বলা গেল।