person
!
প্রোফাইল আপডেট

কি কি কারণে আমার স্ত্রী পরকীয়ার সম্পর্কে আগ্রহী হতে পারেন?

23 অক্টোবর 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন (বিশারদ) (3,720 পয়েন্ট)
28 জুলাই 2020 পূনঃপ্রদর্শিত করেছেন
263 বার প্রদর্শিত

লিংক কপি হয়েছে!

1 উত্তর

0 পছন্দ 0 অপছন্দ
পরকীয়ার সম্পর্ক আজকাল কোনো অস্বাভাবিক বিষয় নয়। যে হারে মানুষ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন এতে করে বিষয়টি দিনকে দিন উন্মুক্ত হয়ে যাচ্ছে সকলের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ ঠিক কি কারণে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যান? যদি মনে করেন পরকীয়ার সম্পর্কে জড়ানোর জন্য শুধু আপনার সঙ্গীই দায়ী তাহলে আপনি ভুল ভাবছেন। মানুষ ঠিক কেন পরকীয়ার সম্পর্কে জড়ান এই সম্পর্কে রুটজার ইউনিভার্সিটির বায়োলজিক্যাল অ্যান্থ্রোপলজিস্ট হেলেন ফিশার, তার বইয়ে ব্যাখ্যা দিয়েছেন। শুধু একপক্ষের ভুলের কারণে পরকীয়ার সম্পর্কের উৎপত্তি নয়। পরকীয়ার সম্পর্কে জড়ানোর জন্য দুই পক্ষেরই ভুল রয়েছে। বিশেষ করে একজন নারী যখন পরকীয়ার সম্পর্কে জড়ান তখন তার স্বামীর অনেকটা ভূমিকা থাকে। জানতে চান কীভাবে?

১) তিনি আপনার ব্যাপারে অনেক দ্বিধায় ভোগেন 

আপনার তার প্রতি অনীহা এবং অতিরিক্ত কাজের ব্যস্ততায় তাকে অবহেলা করার বিষয়টি একজন নারী পুরোপুরি উল্টো ভাবে দেখেন। নারীরা ভাবেন আপনার নিজের অন্য কোথাও সম্পর্ক রয়েছে যার কারণেই এই অবহেলা। আর এই দ্বিধা থেকেই তার জড়িয়ে যান পরকীয়ায়। 

২) তার প্রয়োজনে আপনি কখনোই সাপোর্ট দেন না 

স্বাভাবিকভাবেই একজন পুরুষ একজন নারীর থেকে একটু কম আবেগী হয়ে থাকেন এবং মানসিক দিক দিয়ে যদি আঘাত প্রাপ্ত হন তাহলে সাপোর্ট খুঁজে থাকেন। আবার, অন্য একটি পরিবারে এসে মানিয়ে নেয়ার সময়েও তারা স্বামীর কাছ থেকেই সাপোর্ট খোঁজেন। এই সময়টাতে যদি স্বামীর কাছ থেকে সাপোর্ট না পান তখন তারা অন্য দিকে আগ্রহী হয়ে পড়েন। 

৩) আপনি তার প্রতি নমনীয় নন একেবারেই 

নারীরা সবসময়েই চান তার স্বামী তার প্রতি যতোটা সম্ভব নমনীয় হোন যাতে তার নিজের সব কিছু ছেড়ে আসার যন্ত্রণাটা কিছুটা হলেও ভুলে থাকতে পারেন। কিন্তু যখন নিজের স্বামীর কাছ থেকে এইধরনের কিছু না পেয়ে থাকেন তখন অন্য কারো কাছে সামান্য কেয়ার পেলেও তার প্রতি দুর্বল হয়ে পড়েন মনের অজান্তেই। আর এ থেকেই ভুল পথে পা বাড়ান অনেকে। 

৪) আপনার কোনো কাজে তিনি অনেক বেশি কষ্ট পেয়েছেন 

ব্যাপারটি ঠিক প্রতিশোধ পরায়নতা নয়। অনেক সময়েই স্বামীর কাছ থেকে প্রচণ্ড কষ্ট পেয়ে তার কাছ থেকে একটু সুখ পান তার প্রতি দুর্বল হয়ে পড়েন অনেক নারীই। বিষয়টি পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। কষ্ট ভুলে থাকার জন্য মানুষ অনেক অন্যায় পথেও পা বাড়িয়ে থাকেন। 

৫) আপনার স্ত্রী একাকী বোধ করেন 

আপনি হয়তো নিজের কাজে অনেক বেশি ব্যস্ত এবং স্ত্রীকে তার প্রাপ্য সময়টুকু দিতে আপনার কষ্ট হচ্ছে। কিন্তু আপনি বুঝতেই পারছেন না আপনার এই ব্যস্ততা তার কাছে অবহেলার অনুভূতি দিচ্ছে, এবং তিনি প্রচণ্ড একাকীত্বে ভুগছেন। আর এই ধরণের সময়ে কারো সঙ্গ পেলে তার প্রতি আগ্রহী হয়ে পড়েন অনেকেই। এভাবেও কিন্তু জন্ম নেয় পরকীয়ার সম্পর্কটি।
23 অক্টোবর 2019 উত্তর প্রদান করেছেন (বিশারদ) (3,720 পয়েন্ট)
28 জুলাই 2020 পূনঃপ্রদর্শিত করেছেন

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

4 টি উত্তর
07 সেপ্টেম্বর 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ আল মাসুদ (বিশারদ) (4,107 পয়েন্ট)
1 উত্তর
27 জুন 2020 "খ্রিস্টান ধর্ম" বিভাগে জিজ্ঞাসা করেছেন নাহিয়ান (বিশারদ) (1,177 পয়েন্ট)

18,654 টি প্রশ্ন

19,525 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,471 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...