person
!
প্রোফাইল আপডেট

আল-মামুন রেজা এর সময়ক্রম

প্রিয় অথিতি, এই সময়ক্রমে পোস্ট করতে চাইলে দয়া করে প্রবেশ করুন কিংবা নিবন্ধন করুন
ছন্দ কথন-২৯

কিছুটা এগোলেই দেখবে আমার পায়ের সেই ছাপ।
আমি ততোটুকুই হেঁটেছিলাম যতটুকু হাঁটায় নেই কোন পাপ।

আল মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-২৮


ঈমানের পথ কাঁটায় ভরা
ফুল বিছানো নয়
জেনেছি যখন ধৈর্য তখন
দাওগো দয়াময়।

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-২৭

সবাই শুধু সুখ টুকু চাই
দুঃখ কে পাই ভয়,
কিন্তু কভু রংধনু কি
বৃষ্টি বিনে হয়..?


আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-২৬

সুখের খোজে ছুটছে মানুষ,
সুখ যে ভীষণ দামী -
ঘরে ফেরার পথে সবাই
দুঃখ কিনে আনি।

 আল-মামুন রেজা।
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন -২৫

তুমি খুঁজবে বলেই
হারিয়ে যেতে সাহস পাই-
তুমি বোঝাবে বলেই-
নিজেকেও আমি ভুলে যায়!

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
আনুগল্প-০২
আসুন না একটু চিন্তা করি


আচ্ছা, আমারা কি কখনো চিন্তা করি..?
হ্যা,করিতো....কিন্তু, কি নিয়ে চিন্তা করি...??আমরা চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে।কীভাবে আমরা বড় হব, ধনবান হব,কি করব না করব। চিন্তা করি আমাদের দুঃখ কষ্ট নিয়ে।তবে,এই দুঃখ কষ্ট লাঘবের চিন্তা কেউ করি কি...?
তাহলে,শুনুন...আমরা যে ভবিষ্যৎতে বড় হওয়ার জন্যে আজকের দিনটা কে নষ্ট করে ফেললাম।কীভাবে...? হ্যা,সেটাও বলছি....আমরা যে আজকে বেঁচে আছি আর আগামীকাল বেঁচে থাকব তার কি কোন নিশ্চয়তা আছে কি? না নেই..... তাহলে এবার ভাবুন..

আজকে আমদের যাদের জীবণে সকাল গড়িয়ে দুপুর এসেছে, দুপুর গড়িয়ে বিকেল এসেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা আসছে-তারা কি একটি বারও চিন্তা করেছি আমাদের সারাদিনে সফলতা-ব্যর্থতাকে নিয়ে?

আজকের দিনের জন্য সফল তো সেই ব্যক্তিই, যে ফজর, যহর, আসর, মাগরিব নামাজ শেষ করতে পেরেছে এবং এশার জন্য অপেক্ষা করছে। সফল তো সেই ব্যক্তি, যার মিথ্যা বলার প্রয়োজন হয়নি বা বলে নাই, যাকে অন্যকে ঠকানোর কর্মসূচী হাতে নিতে হয় নাই, যাকে অন্যকে তার জিহ্বা বা হস্তদ্বয় দিয়ে প্রহার করার প্রয়োজন হয় নাই, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতে হয় নাই, যার অসৎ পথে আয় করতে ব্যস্ত থাকতে হয় নাই, এবং যে সারা দিনের ভুল-ত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে অনুশোচনা করতে পেরেছে।

অপরদিকে ব্যর্থ বা হতভাগা তো সে বা তারাই, যার সারা দিনে হাজারটা কাজের ইচ্ছা ও সময় থাকে কিন্তু শুধু সময় বা ইচ্ছা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। যারা অকাজে সময় ব্যয় করেছে।

যে আমার আপনার এবং এই পৃথিবীর সমস্ত প্রানীর রিযিকের ব্যবস্তা করেছেন তার নিকট কি একবার ও শুকরিয়া আদায় করেছি কি...?অনকের সঠিক উত্তর আসবে, না।
আসলে সেই সময় আমরা পাই না।পাই না বললে ভুল হবে আসলে সময় বের করতে পারিনা। কিন্তু,সারাদিন বিনোদন,তামাশা,অপকর্মে ঠিকই সময় ব্যায় করছি...?

অসৎ পথ অবলম্বন করে যারা নিজেকে সুখী ও ক্ষমতাবান প্রমাণ করার চেষ্টা করে, তারা কখনই বুঝতে পারে না, তারা আসলে চিরস্থায়ী অসুখী ও ক্ষমতাহীন। তারা যদি একটিবার উপলব্ধি করতে পারত তারা আসলে কোথায় তলিয়ে যাচ্ছে, তাহলে আর এ মরিচিকাময় সুখ বা ক্ষমতার পেছনে কখনই তারা দৌঁড়াতো না।আমাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য কি কখনো ঐ মহান সৃষ্টিকর্তার নিকট সাহায্য প্রার্থনা করি??
আবার এইসব কষ্ট প্রেসানির জন্যে নিজের ভাগ্য কে দোষারোপ করি,আফসোস ঠিকই করি,আল্লাহর উপর খুব্ধ হই।
এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো হবে না, কেউ কাওকে মূল্য দিবে না। আমরা কারো জন্যে কাদলেও কেউ সেই চোখের পানির মূল্য দিবে না, কিন্তু,আল্লাহর নিকট কাঁদলে সে কাউকে ইনশাল্লাহ ফিরিয়ে দেবে না।আমরা সেটা জানি আর জানার পরেও কাজটা করিনা অবহেলা করে যায়।
শুধু কষ্টে পতিত হলেই কেবল কিছু সময়ের জন্য তাকে স্বরণ করি, বিপদ কেটে গেলেই আবার সবাই তাকে ভুলে যায়।বিপথে চলতে থাকি।
আমরা মানুষেরা সামন্য দুদিনের দুনিয়াতে যদি এতো দুঃখ,কষ্ট পাই,তাহলে যে পরকালের ধ্বংস আমরা নিজেরাই ডেকে আনছি সেই কষ্ট সহ্য হবে কীভাবে...???
তাই দুনিয়ায় থেকে আখিরাতের কথা বেশি চিন্তা করা উচিৎ ।শান্তি এনে দিবেন 'আল্লাহ '।

তাই আসুন, এখনও সময় আছে সৃষ্টিকর্তার তওবার দরজায় লুটিয়ে পড়ার। যথেষ্ট হয়েছে, আর নয়,! আল্লাহর ক্রোধ আর বাড়াতে চাই না!! আল্লাহর দরবারে তওবার মাধ্যমে ফিরে আসার সুযোগ আছে।আল্লাহ আমাদেরকে সৎ ও সঠিক পথে চলার তৌফিক দান করুন!

।(আমিন)

লেখক: আল-মামুন রেজা
১৬-০১-২০২০
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-২৪

একটা আমি নগদে নয়
সুখ কিনেছি ধারে।
সবাই দেখি সস্তা প্রেমিক
হিসেব মিলে নারে।

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-২৩

সন্তুষ্ট,তৃপ্ত থাকতে পারা যার নিত্য দিনের স্বভাব।
বলো তার কোন কিছুর কি থাকতে পারে অভাব.?


আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-২২

বন্ধুত্ব হোক তার সাথে,,
আজও যে রাত জেগে
আমার আশায় বসে আছে।
আমার ভাবনায় মগ্ন থাকে যে রোজ,,
চাঁদের কাছে রাতের কাছে
যে আমার নিত্য নেয় খোঁজ।
আমায় না পেয়ে বিনিদ্র রাত,যার হয় সঙ্গী
তার সাথেই হোক আমার
আজীবনের আমৃত্যু সন্ধি

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-২১

কাঠ গোলাপের সাদার মতো শুভ্র যাহার মন-
তাহার তরে করতে রাজি এ হৃদয় সমর্পণ।

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা

18,653 টি প্রশ্ন

19,566 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,480 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...