person
!
প্রোফাইল আপডেট

আল-মামুন রেজা এর সময়ক্রম

ছন্দ কথন-১২


তোমার জীবনে সাফল্যটাকে
অনেকে সহ্য করে না,
হিংসায় জ্বলে! পিছু থেকে বলে-
এখনও যে কেন মরে না!
বলুক না তারা আরও বেশি বেশি
জ্বলুক না তারা শেষমেশ,
ঠিক যতটা হিংসা করবে তোমাকে
ততটাই তুমি সাকসেস।    

  -আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
অনু গল্প-০১।

জীবন আসলে কি?  কি কি পেরোতে হয় জীবনে....???
লেখক;আল-মামুন রেজা


 -আঘাত কি?
- ধরুন আপনি বন্ধুর সাথে একটি ব্রিজ/সেতু পেরোচ্ছেন । মাঝপথে সে আপনাকে ছেড়ে পালিয়ে গেলো । সেটাই আঘাত ।
-ভ​য় কি ?
- হ​য়ত আপনি ব্রিজের মাঝপথে আরেকজন বন্ধুকে পেলেন । তবু আপনি ভাবলেন সেও যদি ছেড়ে চলে যায়? এটাই হচ্ছে ভ​য় ।
 বিশ্বাস কি?
- আপনি ব্রিজের শেষটা দেখতে পাচ্ছেন না । তবু হাঁটছেন । জানেন পেরিয়ে যাবেন কোনো না কোনো ভাবে । এর একটা শেষ আছে । ব্রিজটা ভাঙা ন​য় । এটা এটাই বিশ্বাস ।
সততা কি?
- আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে গেলেও আপনি কক্ষনো ছাড়ার কথা ভাবতেও পারেন না । এটাই হলো সততা ।
পরাজয় কী?
- ধরুন আপনি অনেক চেষ্টা সত্ত্বেও ব্রিজটা পেরোতে পারলেন না । এটাই পরাজ​য় ।
 ভুল বোঝাবুঝি কী?
- এই যে আপনি হেরে গেলেন ব্রিজের মাঝখানে, আপনার চেনাশোনা লোকজন ভাবলো আপনি হ​য়ত চেষ্টাই করেন নি । আপনি নিজের অবস্থাটা বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন । এটাই ভুল বোঝাবুঝি ।
 ক্লান্তি?
ব্রিজটি পার হতে হতে এক সময় যখন অনেক পথ চলে আসবেন তবুও শেষ প্রান্তর দেখা পাবেন না।তখন ক্লান্ত অবসাদগ্রস্তো হবেন।
আত্মহত্যা কী?
- এই যে এক সময় ক্লান্ত হয়ে ব্রিজের মাঝখানে হেরে গেলে আপনার মনে হলো জলে ঝাঁপ দেবেন । এটাই আত্মহত্যা । কিন্তু সেসব কথা একদম ভাববেন না যেন !
 ডিপ্রেশন কী?
- এই ব্রিজের মাঝখানে হ​য়ত বা আপনি ভালো আছেন বা আপনি খারাপ আছেন বা হ​য়ত আপনি উদ্দেশ্য হারিয়ে ফেলছেন । আপনার কিচ্ছু ভালো লাগছে না । আপনি মানসিক অবসাদগ্রস্ত হ​য়ে যাচ্ছেন । এটাই ডিপ্রেশন ।
 অনুশোচনা?
ভুল না করে ধৈর্য্য ধরে যখন আপনি ব্রিজটি অতিক্রম করে ফেলবেন। তখন মাঝে ভুল বুঝে যে খারাপ সিদ্ধান্ত গুলো নিয়েছিলেন বিষয়টি কে ভুল হিসেবে বুঝতে পারায় হলো অনুশোচনা।
আফসোস?
যখনই আপনি ব্রিজে চলার পথে কোন ভুল করে ফেলবেন,বা কোন সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন,সময় নষ্ট করবেন পরবর্তী তে যখন বুঝবেন তখন,সেটা আফসোস।
সত্যি ও মিথ্যা কী?
- ব্রিজের ওপরে আকাশ আর ব্রিজের নীচে জল - এটুকু জানবেন সত্যি । বাকি ব্রিজের ওপর যা দেখবেন সব মিথ্যা বলে ধরে নেবেন । চলতে সুবিধে হবে ।
- কিন্তু ক্লান্ত হ​য়ে গেলে?
- ক্লান্ত হলে সাম​য়িক বিশ্রাম নেবেন । তারপর আবার চলবেন । প্র​য়োজন হলে বার বার বিশ্রাম নেবেন । কিন্তু সম্পূর্ণ থেমে যাবেন না ।
- আচ্ছা একটা অনুমান করে নিলে হ​য় না এ প্রান্ত থেকে ও প্রান্ত?
- পাবেনই না । চেষ্টা করতেই পারেন । অত শর্টকাটে কিচ্ছু পাওয়া যায় না
- তাহলে জীবনের উদ্দেশ্যটা কী ? ব্রিজ পেরোনো ?
- একদম !
- তাহলে জীবন কী??
- যাহ্! এতক্ষণেও বুঝলেন না ! এই ব্রিজটাই তো আসলে জীবন.... "জীবন !
জীবনে চলার পথে উক্ত জিনিস গুলোর সম্মুখিন হতে অনেক বাধা,বিপত্তি, বিপদ,আপদ,আঘাত(দুঃখ, কষ্ট, যন্ত্রণা) ক্লান্তি,অনুশোচনা, আফসোস, ভয়,জয়,পরাজয় এর। এই  সব মিলিয়ে ই তো মানুষের  জীবন... তাইনা???????

#বাস্তববাদী
- Al-Mamun Reja.
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-১১

তুমি যদি শিরোনাম হও,
আমি হবো বিস্তারিত কলাম।
তুমি যদি অপেক্ষা হও,
আমি অপেক্ষার শত প্রহর হলাম।

- আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-১০

জুলাই তুমি শত যুবকের বুকের
তাজা রক্তে ভেজা লাল।
জুলাই তুমি বাঙালির হৃদয়ে
থাকবে বেঁচে অযুত লক্ষ কাল।

—আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-৯

একদিন তো যাব মরে
প্রেম হোক রবের তরে
ভালোবাসা রাখি বুকে
বিদায় নেব হাঁসি মুখে ।

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
প্রিয় লেখক, আসসালামু আলাইকুম।
আপনার সকল লেখাগুলো পোষ্ট আকারে প্রকাশ করলে প্রতিটি লেখার eID পাবেন, নতুবা পাবেন না।পোষ্ট আকারে না দিলে ব্যাজ,পয়েন্ট,স্বীকৃতি কোনো কিছুই পাওয়া যাবেনা।

কিভাবে পোষ্ট হিসেবে লেখাগুলো প্রকাশ করবেন বিস্তারিত গাইডলাইন এখানে বলে দেওয়া আছে: https://idea.enolej.com/983
আপনার লেখালেখির এই যাত্রা শুভ হোক।
কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।

ধন্যবাদান্তে,
ই-নলেজ টিম।
22 সেপ্টেম্বর 2025 করেছেন MdAUKhan
ছন্দ কথন-০৮

ফুল হয়ে ফোটার আগেই
কত কলি গেছে গেল ঝরে,
নতুন ফুলেদের সাথে তারাও
হাসতো প্রতিটি নতুন ভোরে।

 মাইলস্টোন ট্রাজেডি ????
21 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-০৭

তুমি শুধু জল দিও মোর টবে-
আমি ফুটলে ফুলের মতো
সে ফুল তোমারই রবে।????

লেখা: আল-মামুন রেজা.
21 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-০৬

সবাই চাই বেঁচে থাকতে
চাইনা কেহ মরতে-
তেমনি ভালো রেজাল্ট সবাই চাই
কিন্তু চাইনা কেহ পড়তে।

আল-মামুন রেজা
21 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
কবিতা-০৩

শ্রাবণ দিনে তোমায় বিনে।????️☔
লেখক: আল-মামুন রেজা।

শ্রাবণ দিনে একলা আমার
ভাল্লাগে না আর,
ছাতা হাতে অপেক্ষাতে
হয়না সময় পার।
বৃষ্টি মুখর এই শ্রাবণে
খুশি খুশি মন,
কখন তুমি আসবে হেথায়
ওগো প্রিয়জন।
শ্রাবণ দিনে তোমায় বিনে
কেমনে থাকি হায়,
ইচ্ছে করে অনেক দূরে
যায় হারিয়ে যায়৷
তোমার চোখে চোখ রাখিলে
থাকে না আর শোক,
কোন বিধাতা সৃষ্টি করলো
এরূপ মায়ার লোক!
কদম ছাপা শাড়ি পড়ে
আসার কথা আজ,
আসবেনা তা খবর পেয়ে
মাথায় পড়ে বাজ!
ভেবেছিলাম গল্প হবে
জমবে আজি বেশ,
আসনি তাই ভেস্তে গেলো
সব আয়োজন শেষ।

৩০-জুলাই-২০২৫ ইং
21 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা

18,653 টি প্রশ্ন

19,566 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,480 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...