person
!
প্রোফাইল আপডেট

আল-মামুন রেজা এর সময়ক্রম

ছন্দ কথন-২০

আমার শহরে বৃষ্টি ভেজা শ্রাবণে
রইল আমন্ত্রণ।
তুমি এলে কদম ফুল মেলে করবো
তোমায় বরণ।

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-১৯


কাজের ফাঁকে কাব্য লিখি
 বলে সবে কবি।
কবিতার ভাষায় ফুটিয়ে তুলি
বাস্তববাদের ছবি।

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-১৮

তোমার সঙ্গে দেখা হোক আমার
কোন এক স্নিগ্ধ সকাল কিংবা সন্ধা-
কানে গুজে দিব কাঠগোলাপ
আর হাতের মুঠোয় রজনীগন্ধা।

কাব্যগ্রন্থ; কাঠ গোলাপের প্রেম
লেখক; আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
আসসালামু আলাইকুম।
আপনার লেখাগুলো এখানে ওয়াল পোষ্ট হিসেবে কেবল নোট করে রাখছেন।কিন্তু সেটি প্রকাশ করা হচ্ছেনা। লেখাগুলো প্রকাশ করার জন্য https://idea.enolej.com/write এ ক্লিক করে একটা একটা করে ফেসবুক পোষ্ট এর মতো লেখাগুলো প্রকাশ করতে হবে।নতুবা আপনার লেখা প্রকাশিত হবেনা।
এ নিয়ে বিস্তারিত নির্দেশনা এখানে দেখুন-
https://idea.enolej.com/983 এ।
বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে পারেন।
শুভ কামনা রইলো।
22 সেপ্টেম্বর 2025 করেছেন MdAUKhan
ছন্দ কথন-১৭

না বলাই থাক, কিছু সংলাপ..
থাক লুকানো বুকে..!
আছে কিছু কথা, বলে নিরবতা
শুধু বলতে মানা মুখে!
নিরবতাটায় নিই আশ্রয়,
দুঃখ জমলে বুকে,
রাখে না কেও,ব্যাথার খবর
স্রেফ ভাগ নিতে চাই সুখে।

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
যেভাবে বই পড়া বদলে দিবে আপনার জগৎ..!
23 April-২৩

(শিক্ষামূলক ছোটগল্প)
????

নাফিজ ছোটবেলা থেকেই গল্প শুনতে ভালোবাসত। দাদার মুখে কুরআনের সত্য গল্প, দাদির মুখে রূপকথার গল্প, আর বাবার কাছ থেকে বিজ্ঞানময় কাহিনি—এসবই তার শৈশবকে রাঙিয়ে তুলেছিল। কিন্তু কিশোর বয়সে পা দিয়ে সে বই পড়ার প্রতি আগ্রহ হারাতে থাকে। ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া আর অনলাইন ভিডিওর রঙিন দুনিয়া যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল।
একদিন এক বন্ধুর বাসায় চা খেতে খেতে তার চোখ পড়ল তাকভর্তি বইয়ের দিকে। বন্ধু বলল, ‘তুই তো গল্প ভালোবাসিস। বই পড়তে শুরু কর, দেখবি তোর জীবন পাল্টে যাবে।’ নাফিজ তখন হেসে বলেছিল, ‘বই পড়ে কী হবে? আজকাল তো সব ইউটিউবেই পাওয়া যায়।’ বন্ধু একটি বই এগিয়ে দিয়ে বলল, ‘দু'দিন রাখ। পড়ে দ্যাখ। যদি ভালো না লাগে, ফেরত দিয়ে দিস।’
নাফিজ বাড়ি ফিরে বইটি খুলল। প্রথম পাতায় লেখা ছিল, ‘যারা গল্প ভালোবাসে, তাদের জন্য এই বই একটি উপহার।’ এই এক লাইনেই নাফিজের কৌতূহল জাগিয়ে দিলো। সে পড়া শুরু করল। কাহিনির গভীরে যেতে যেতে নাফিজ টের পেল, সে যেন একটা ভিন্ন জগতে প্রবেশ করেছে। চরিত্রগুলো তার সামনে জীবন্ত হয়ে উঠেছে। গল্পের প্রতিটি বাঁক তার মনে কৌতূহল আর উত্তেজনা তৈরি করছিল।
বইটি ছিল এক সাধারণ মানুষের অসাধারণ সংগ্রামের গল্প। পড়তে পড়তে নাফিজের মনে হলো, গল্পের চরিত্রটির সংগ্রাম যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি। বইয়ের প্রতিটি অধ্যায় তাকে নতুন নতুন ভাবনা দিলো—কীভাবে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, কীভাবে আশার আলো খুঁজে পেতে হয়। নাফিজ বুঝতে পারল, বই শুধু বিনোদনই নয়, এটি জীবনকে গভীরভাবে উপলব্ধি করার একটি মাধ্যম।
এরপর নাফিজ অন্যান্য অনেক বিষয়ের বই পড়তে আগ্রহী হয়ে উঠল। সে দেখতে পেল, বই শুধু গল্প নয়, এটি জ্ঞানের এক অপার ভাণ্ডার। ইতিহাস, বিজ্ঞান, দর্শন—সব কিছু জানার এক অনন্য মাধ্যম। ভিডিওতে যা চোখের সামনে ঝটপট ভেসে ওঠে, বই সেই বিষয়ের গভীরে নিয়ে যায়।
পাঠ্য বইয়ের বাইরে গল্প, উপন্যাস আর কবিতা পড়তে গিয়ে নাফিজ বুঝতে পারল, বই তার কল্পনার জগৎকে কতটা বিস্তৃত করছে। গল্পের চরিত্রদের চিন্তা, অনুভূতি এবং তাদের তৈরি করা দুনিয়া যেন নাফিজের নিজের মনের ক্যানভাসে আঁকা হয়ে যাচ্ছিল।
নাফিজ লক্ষ্য করল, বইয়ের মধ্যে শুধু তথ্য থাকে না, থাকে অনুভূতি। একটি উপন্যাস তাকে শিখিয়েছে দুঃখ থেকে শিক্ষা নিতে, একটি কবিতা তাকে আশার কথা বলেছে, আর একটি জীবনী তাকে প্রেরণা জুগিয়েছে।
নাফিজের জীবনের গল্প আমাদের শেখায় যে বই শুধু তথ্যের উৎস নয়, এটি একান্ত অনুভূতির সঙ্গী, জ্ঞানের পথপ্রদর্শক এবং জীবনের শিক্ষক। ডিজিটাল যুগের চটজলদি বিনোদনের বাইরে বই হলো এমন এক মাধ্যম, যা ধীরে ধীরে আমাদের মন এবং চিন্তাধারাকে সমৃদ্ধ করে।
তাই নাফিজের মতো আমাদেরও উচিত বইকে জীবনের অংশ করে তোলা। কারণ একটি ভালো বই আমাদের কল্পনাকে মুক্ত করে, চিন্তাকে গভীর করে এবং জীবনের মানে খুঁজে পেতে সাহায্য করে।
এজন্যই প্রমথ চৌধুরী তার বই পড়া গল্পে লাইব্রেরী কে হাসপাতালে উপরে স্থান দিয়েছে।কারণ বই হচ্ছে আত্মা বা হৃদয়ের ব্যাধিকে নিরাময় করে।

লেখকঃআল-মামুন রেজা
প্রকাশঃজুলাই সংখ্যা মাগাজিন-উন্মীলন-২০২৫
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-১৬

আমি কোনো কবি নই
নই কোনো গীতিকার,
যার তরে লিখে যাই
পাই যেন প্রীতি তার
!
-// কুড়িয়ে পাওয়া অনুভূত
আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-১৫

তুমি করবে যা সব ভুল,
ভুল গুলো সব করব আমার
বুক পকেটের ফুল।

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-১৪

ইমান শুধু কথাতে নয়
থাকতে হবে কাজে,
নামাজ ছাড়া ইমান ঠিক
ওই মুখে কি সাজে?

আল মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা
ছন্দ কথন-১৩

জীবন এতো নয় তো সোজা
চলতে হবে বুঝে,
 নয়তো স্বপ্ন হারিয়ে যাবে
 পাবে নাকো খুঁজে।

আল-মামুন রেজা
22 সেপ্টেম্বর 2025 করেছেন আল-মামুন রেজা

18,653 টি প্রশ্ন

19,566 টি উত্তর

2,578 টি মন্তব্য

103,480 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...